পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:29:17 pm, Sunday, 6 October 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের ভান্ডারিয়ার উত্তর পৈকখালী গ্রামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার (৩৩) ওই গ্রামের ফিরোজ আলম হাওলাদার স্ত্রী। হত্যাকান্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী ও দুই প্রতিবেশী আল আমীন (৩২) এবং আলম (৪০) কে আটক করেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে স্বামীর সাথে বাইরে বের হয় বিউটি।

এ সময় হঠাৎ করে অজ্ঞাত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় প্রাণ ভয়ে ফিরোজ দৌড়ে ঘরে প্রবেশ করলে, হামলাকারীরা বিউটিকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্বজনরা জানায় ফিরোজ আলমের সাথে তার প্রতিবেশী আল আমীন ও আলমের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : 05:29:17 pm, Sunday, 6 October 2019