সংবাদ শিরোনাম:

পিরোজপুরের নাজিরপুর ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:32:18 pm, Monday, 19 August 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার॥  পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই উপজেলার মিন্টু মন্ডলের বিরুদ্ধে।অভিযুক্ত মিন্টু মন্ডল উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত গুরু দয়াল মন্ডলের ছেলে ও পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী।

আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে ভুক্তভোগী ওই শিশুকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক মিন্টু মন্ডল পলাতক রয়েছে।এর আগে শনিবার (১৭ আগস্ট) উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে তার ছয় বছর বয়সের মেয়ে একই বাড়ির অপর একটি শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় পাশের বড়ির মিন্টু মন্ডল তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যায় এবং সঙ্গে থাকা অপর শিশুটিকে তাড়িয়ে দেয়।

এরপর ঘরের দরজা আটকে ওই শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর রাতে বিষয়টি জানতে পারলে পরিবারের লোকজন স্থানীয় পল্লী চিকিৎসক দেখান। পরে সোমবার ওই শিশুর অবস্থা গুরুতর হলে শিশুটির বাবা ও ধর্ষক মন্টুর শালা রিপন গাইন তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করায়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মনির জানান, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যাই। এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবুও অভিযুক্ত মন্টুকে আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরের নাজিরপুর ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের সময় : 08:32:18 pm, Monday, 19 August 2019