পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:00:20 pm, Monday, 18 May 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ছবি: প্রতিকী

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে নেয়ামত উল্লাহ নামের দেড় বছর বয়সী একটি শিশু গত ১৭মে রোববার বিকেলে নিজ বাড়ির পুকুরে পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মাওলানা সফিউল্লাহ বিন ইউসুফের ছেলে। জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি তার বড় ভাই নুরুল্লাহর (৫) সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল।

এ সময় তার মা-বাবাও ওই উঠানে ছিলেন। এরমধ্যে বাবা শফিউল্ল¬াহ আছরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার জন্য অজু করতে বাড়ির পুকুরে ঘাটে যান। তখন ঘাটের পাশে শিশুটির মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুভ ওঝা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : 04:00:20 pm, Monday, 18 May 2020