পিরোজপুরের কাউখালীতে ৩ অ্যাম্বুলেন্স ছিনতাইকারী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের কাউখালীতে ৩ অ্যাম্বুলেন্স ছিনতাইকারী আটক

পিরোজপুরের কাউখালীতে ৩ অ্যাম্বুলেন্স ছিনতাইকারী আটক




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে ৩ অ্যাম্বুলেন্স ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পিরোজপুর শহরের মাছিমপুরের খানজাহান আলীর পুত্র রাজিব হাওলাদার (২২), শেখপাড়ার শহিদুল ইসলামের পুত্র মেহেদী হাসান (২৪), কৃষ্ণনগরের মোকলেছ সরদারের পুত্র রানা সরদার (২৩)।

থানাসূত্রে জানা যায়, রোববার সকালে কাউখালী উপজেলার স্থানীয় মা ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে খুলনার হাসপাতালে দিয়ে ফিরে আসার পথে রাত আড়াইটার দিকে বেকুটিয়া ফেরী পাড় হয়ে কাউখালীতে আসার সময় ৩ মোটরসাইকেল আরোহী গাড়িটির গতিপথ রোধ করে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা অ্যাম্বুলেন্সটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে অ্যাম্বুলেন্সটির চালক ডাক-চিৎকার দিলে এলাকার লোকজন এসে চোর চোর বলে চিৎকার করতে থাকে। এসময়ে মহাসড়কের নিয়োজিত কাউখালী থানার রাত্রিকালীন টহল পুলিশ এসে স্থানীয়দের সহোযোগীতায় নতুন বাজার নামক স্থান থেকে ঢাকা মেট্র ছ-৭১-৩৬৫৭ অ্যাম্বুলেন্সটিসহ ৩ ছিনতাইকারীকে আটক করে।

কাউখালী থানা অফিসার ইন চার্জ মোঃ নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মোটরসাইকেল যোগে ছিনতাইকারীরা অ্যাম্বুলেন্সটি ছিনতাইকালে স্থানীয়দের সহোযোগীতায় পুলিশ তাদেরকে আটক করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD