সংবাদ শিরোনাম:

পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, রিক্সা চালক আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:51:55 pm, Sunday, 15 September 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শাহীন শেখ (৩০) নামে এক রিক্সা চালককে পুলিশ আটক করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিআরডিবি অফিসের সামনে থেকে তাকে আটক করে।শাহীন শেখ কাউখালী উপজেলার বাশুরী গ্রামের রশিদ শেখের ছেলে।

জানা গেছে, কাউখালী সরকারি এস বি বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণির এক ছাত্রীকে রিক্সা চালক শাহীন স্কুলে আসা যাওয়ার সময় যৌন হয়রানি করে আসছে। শনিবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে আসার সময় রাস্তায় বসে পুণরায় ওই ছাত্রীকে যৌন হয়রনি করে।

এসময় এসবি বালিকা বিদ্যালয়ে কাউখালী থানা পুলিশের উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সভা করার জন্য কাউখালী থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম গেলে ঐ ছাত্রী তখন যৌন হয়রানির অভিযোগ করলে থানা পুলিশ দুপুরে অভিযান চালিয়ে শাহীনকে বিআডিবি অফিসের সামনে থেকে আটক করে। পরে ওই ছাত্রীর পিতা হরিবর মন্ডল নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহীনের নামে একটি মামলা দায়ের করেন।

কাউখালী থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম যৌন হয়রানির অভিযোগে শাহীন শেখকে আটকের কথা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে এক স্কুলছাত্রীর অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আটক শাহীনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, রিক্সা চালক আটক

প্রকাশের সময় : 04:51:55 pm, Sunday, 15 September 2019