পিরোজপুরের কাউখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের কাউখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

পিরোজপুরের কাউখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা




কাউখালী প্রতিনিধি॥  পিরোজপুরের কাউখালীতে তৃতীয় শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব আমরাজুড়ি গ্রামের দিন মজুর মীর মাহাবুবুর রহমান মন্টুর মেয়ে স্থানীয় পূর্ব আমরাজুড়ি দারুল আরকাম এবতেদায়ী মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বাড়িতে বসে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মাছ ব্যবসায়ী ৪ সন্তানের জনক মোস্তফা ফকির (৬৫) মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি ডাক চিৎকার করলে তার মা ও আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক মোস্তফা পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়েটির মা মাহিনুর বেগম বাদী হয়ে মোস্তফা ফকিরের নামে নারী ও শিশু নির্যাতন আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ে করেন।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পূর্ব আমরাজুড়ি গ্রামে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনার থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD