পিরোজপুরের কাউখালীতে ডিস ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের কাউখালীতে ডিস ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে ডিস ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের কাউখালীতে মো. রাকিব রাঢ়ী (১৭) নামে ডিস ব্যবসায়ি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলা সদর ইউনিয়নের আইরণ ঝাপূর্ষী গ্রামের বাড়ির একটি পেয়ারা গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের মৃত্যুর কারন পরিবার ও পুলিশ উদঘাটন করতে পরেনি। রাকিব আইরণ ঝাপূর্ষী গ্রামের মো. আব্দুল জলিল রাঢ়ীর ছোট ছেলে । সে তার বড় ভাইয়ের সাথে ডিস লাইনের ব্যবসায় জড়িত ছিলো।

থানা সূত্রে জানাগেছে, রাকিব তার বড় ভাইয়ের সাথে ডিস লাইনের ব্যবসার গ্রাহকদের মাসিক বিল উত্তোলন করে সোমবার রাতে বাড়ি ফেরে। রাতে খাওয়া দাওয়া করে সে তার কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে তার মায়ের ঘুম ভাঙলে রাকিবের কক্ষে টিভি চালুর শব্দ পেয়ে রাকিবের কক্ষে গিয়ে দেখেন বিছানা খালি। এরপর পরিবারের স্বজন খোাঁজাখুঁজি কওে কসতঘর লাগোয়া একটি পেয়ার গাছে তার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন। পুলিশ মঙ্গলবার ভোর রাতে ঘটনাস্থল হতে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত রাকিবের পিতা আব্দুল জলিল জানান, তার ছেলে কি কারনে আত্মহত্যা করেছে তা তারা জানেন না। রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে যাই, রাকিব টিভি দেখতেছিল। গভীর রাতে টিভির শব্দে ঘুম ভাঙলে দেখি ছেলের কক্ষের দরোজ খোলা। তাকে না পেয়ে আমি বাহিরে টর্চ মেরে দেখি ঘরের সামনের পেয়ারা গাছে তার লাশ ঝুলছে।

এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান. ওই যুবকরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।,তার মৃত্যুর কোন কারন উদঘাটন করা যায়নি। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD