পিবিপ্রবির প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




পিবিপ্রবির প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

পিবিপ্রবির প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ




পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ বুধবার সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গণিত বিভাগকে ৩৫ রানে হারায় মনোবিজ্ঞান বিভাগ।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ ফরিদ একইসাথে ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ড. মো. মোশাররফ হোসেনের পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, অত্যন্ত চমৎকার ও উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স আমরা উপভোগ করেছি। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য মাননীয় উপাচার্য উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান। খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। এসময় তিনি উক্ত টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের চারটি দলের অংশগ্রহণে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে মনোবিজ্ঞান ও গণিত বিভাগ ফাইনালে জায়গা করে নেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD