সংবাদ শিরোনাম:

পায়রা সেতুতে আমি হাঁটতে পারলে ভালো লাগতো : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:29:50 pm, Sunday, 24 October 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি॥ দক্ষিণাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১১টা ৫ মিনিটে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেনসের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেনসে বলেন, আজকে যদি পায়রা সেতুতে আমি নিজে উপস্থিত থাকতাম, সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারতাম বা হাঁটতে পারতাম তাহলে ভালো লাগতো। কিন্তু করোনার কারণে তা হলো না। তবে আমার ইচ্ছা আছে, পরিস্থিতি বুঝে একদিন পায়রা সেতুর ওপর দিয়ে আমি গাড়ি নিয়ে যাবে। কাছ থেকে দেখবো সেতুটি।

বাংলাদেশ সরকার (জিওবি), কুয়েত ফান্ড এবং ওপেক ফান্ডের অর্থায়নে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর এ সেতুটি নির্মিত হয়। এতে ব্যয় হয়েছে ১৪৪৭ দশমিক ২৪ কোটি টাকা। এ সেতু ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল ও ঝালকাঠির সঙ্গে পটুয়াখালী ও বরগুনা জেলাকে সরাসরি সড়ক পথের সঙ্গে সংযুক্ত করেছে। ফলে মাওয়া বা আরিচা থেকে পায়রা বন্দর ও সাগরকন্যা কুয়াকাটায় যেতে আর কোনো ফেরির প্রয়োজন হবে না।

১৪৭০ মিটার দৈরঘ্যের এ সেতুটির প্রস্থ ১৯.৭৬ মিটার। আর সেতুর সংযোগ সড়কের দৈরঘ্য ১২৬৮ মিটার এবং প্রস্থ ২২.৮০ মিটার। এ সেতুতে ৩২টি সপ্যান ও ৩৩৮টি পাইল রয়েছে। যার মধ্যে মূল সেতুর পাইল সংখ্যা ৫২টি। আর এ সেতুর গভীরতম পাইলের দৈরঘ্য ১৩০ মিটার, যার সংখ্যা ৪০টি। এছাড়া পিয়ার সংখ্যা ৩১টি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী ঢাকা প্রান্তে আরো বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও পারবত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

অপরদিকে বরিশাল প্রান্তে পানি স¤পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মো. শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনা, সংরক্ষিত ২৯ আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলার আওয়ামীলীগের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিজ নির্মাণ প্রকল্পের স্থানীয় কর্মকর্তাসহ বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, উপ-সচিব শামীমুজ্জামান ফিরোজ, বরিশাল ও পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পায়রা সেতুতে আমি হাঁটতে পারলে ভালো লাগতো : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : 07:29:50 pm, Sunday, 24 October 2021