বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পায়রা বন্দরের ফোরলেন সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, আহত ১০

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:49:06 pm, Sunday, 8 February 2026
  • 3 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুতে ট্রাভেলার ফার্ম বা লোহার সাটার ভেঙে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন নির্মাণ শ্রমিক। ঘটনাটি ঘিরে নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাবনাবাদ নদীর ওপর নির্মাণাধীন সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদার (৩২) টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। হঠাৎ লোহার সাটার ধরে রাখা চেইন ছিঁড়ে গেলে শ্রমিকসহ পুরো কাঠামোটি নদীতে পড়ে যায়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নির্মাণশ্রমিকদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকলেও পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি। অনেকের মাথায় হেলমেট বা শরীরে সেফটি বেল্ট ছিল না। নিয়মিত তদারকির অভাবও দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন তারা।

পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত এই ১১৮০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরবিজি ও সিসিইসিসি। প্রকল্পটি ২০২৪ সালের মার্চ মাসে শুরু হয়।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পায়রা বন্দরের ফোরলেন সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, আহত ১০

প্রকাশের সময় : 08:49:06 pm, Sunday, 8 February 2026