সংবাদ শিরোনাম:

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:11:29 am, Tuesday, 6 June 2023
  • 15 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশুর বাড়ি উপজেলার গলাচিপা সদর, গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের জুবায়ের মৃধা (৪), গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মাইনুল ইসলাম (৩) ও গলাচিপা ইউনিয়নের লোন্দা গ্রামের প্রতিবন্ধী তামিম মাতবর (১০)।

গতকাল সোমবার সকাল ১০টায় জুবায়ের মৃধার বাবা ও মা ঘরে কাজ করছিলেন।
তখন জুবায়ের ঘরের সামনের উঠানে অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলা করছিল। সবার অগোচরে ঘরের সাথেই থাকা পুকুরে জুবায়ের পানিতে পড়ে ভেসে ওঠে। হঠাৎ জুবায়েরের মা তাকে দেখেতে না পেয়ে পুকুরে গিয়ে তার লাশ ভেসে থাকতে দেখে। জুবায়ের গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের জলিল মৃধার ছেলে।

এদিকে আজ সকালে প্রতিবন্ধী তামিমের বাবা প্রতিদিনের মতো কাজে যায় আর মা গরুর ঘাস খাওয়ার জন্য মাঠে গরু চরাতে যান। প্রতিদিন প্রতিবন্ধী তামিমকে বেঁধে রাখা হতো। কিন্তু আজ তাকে না বেঁধে বাবা-মা কাজে যান। পরে ঘরের পাশেই তামিম খালে পড়ে যায়।
সেখানেই তার মৃত্যু হয়। প্রতিবন্ধী তামিম গলাচিপা ইউনিয়নের লোন্দা গ্রামের হেলাল মাতবারের ছেলে।

অপরদিকে আজ সকালে মাইনুল ইসলামকে নিয়ে বাবা মাইনুলের নানাবাড়ি মা মেরি বেগমকে রেখে আমখোলার চারআনী বাউরিয়া গ্রামের বাড়িতে বেড়াতে যান। নানার ঘরের ভেতর সবাই কথা বলছিলেন আর এ ফাঁকে ঘরের পাশেই পানির ডোবায় পড়ে মাইনুল ইসলামের মৃত্যু হয়। মাইনুল ইসলাম গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মো. জাফর হাং ছেলে।

এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, ‘সকাল থেকে এ পর্যন্ত তিনটি শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনজনের লাশই ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশের সময় : 01:11:29 am, Tuesday, 6 June 2023