পাক-ভারতের পারমাণবিক যুদ্ধ ঠেকাতে ট্রাম্পের শুল্ক হুমকি! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাক-ভারতের পারমাণবিক যুদ্ধ ঠেকাতে ট্রাম্পের শুল্ক হুমকি!

পাক-ভারতের পারমাণবিক যুদ্ধ ঠেকাতে ট্রাম্পের শুল্ক হুমকি!




আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ তার হস্তক্ষেপে থেমে যায়। গতকাল ওয়াশিংটন ডিসিতে ইউএস–সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দুই দেশ যুদ্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিল, আর তিনি তাদের ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে পিছিয়ে যেতে বাধ্য করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই হুমকির পরে প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে কল দিয়ে জানান যে পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি। পরে ভারতের প্রধানমন্ত্রীও একই বার্তা দেন। ট্রাম্প দাবি করেন, “আমি দুই দেশের কোটি মানুষের জীবন রক্ষা করেছি।”

এই বক্তব্য ঘিরে আবারও আলোচনায় এসেছে ভারত–পাকিস্তান সংঘাতের সাম্প্রতিক উত্তেজনা। ২২ এপ্রিল জম্মু–কাশ্মিরের পেহেলগাম উপজেলায় টিআরএফ নামের সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভারত অভিযোগ করে, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর–ই–তৈয়বার শাখা টিআরএফ এই হামলা চালিয়েছে।

৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে। কয়েক ঘণ্টা স্থায়ী অভিযানে পাকিস্তানের ১৩ সেনাসদস্যসহ মোট ৫১ জন নিহত হন। ৭৮ জন আহতও হন। দুই দিন পর পাকিস্তান ‘বুনিয়ান উন মারসুস’ নামে পাল্টা অভিযান চালায়, যেখানে ভারতের ৫ সেনা ও ১৬ বেসামরিক প্রাণ হারান।

উত্তেজনা বাড়তে থাকায় দুই দেশের ডিজিএমও ১০ মে টেলিফোনে বৈঠকে বসেন এবং যুদ্ধবিরতি ঘোষণা করেন, যা পরবর্তীতে কয়েক দফা বাড়ানো হয়। বর্তমানে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ যুদ্ধবিরতিতেই রয়েছে।

ট্রাম্প এর আগেও একাধিকবার নিজেকে ভারত–পাকিস্তান শান্তি প্রক্রিয়ার নায়ক হিসেবে দাবি করেছেন। পাকিস্তান সরকার তার বক্তব্যের সত্যতা আংশিকভাবে স্বীকার করলেও ভারত এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না—তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সূত্র : জিও টিভি

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD