পর্যটনকেন্দ্র সূচনার দুই যুগ পর কুয়াকাটায় নির্মিত হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পর্যটনকেন্দ্র সূচনার দুই যুগ পর কুয়াকাটায় নির্মিত হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল

পর্যটনকেন্দ্র সূচনার দুই যুগ পর কুয়াকাটায় নির্মিত হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল

পর্যটনকেন্দ্র সূচনার দুই যুগ পর কুয়াকাটায় নির্মিত হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল




কলাপাড়া প্রতিনিধি॥ পর্যটনকেন্দ্র সূচনার দুই যুগ পর পটুয়াখালীর কুয়াকাটায় নির্মিত হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল। এতে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

 

 

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুয়াকাটা-বরিশাল সড়কের পাশে তুলাতলি বাজার সংলগ্ন এলাকায় টার্মিনালের বালু-মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ উদ্বোধন করেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

 

 

১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সূচনা হয় কুয়াকাটা পর্যটনের। ২০১০ সালে কুয়াকাটাকে পৌরসভায় রূপান্তরিত করা হলেও এতদিনে বাস টার্মিনাল নির্মিত হয়নি। দুই যুগ পর কুয়াকাটাবাসীর সেই বাস টার্মিনালের কাঙ্ক্ষিত চাওয়া পূরণ হতে যাচ্ছে।

 

 

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ২ কিলোমিটার উত্তরে বালু-মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে সাড়ে ৪ কোটি এবং ভবন তৈরিতে ৮ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৬ একর জমির ওপর নির্মিত হচ্ছে এই টার্মিনাল।

 

 

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আজকের এই বাস টার্মিনাল নির্মিত হচ্ছে। আজ কুয়াকাটাবাসীর জন্য একটি আনন্দের দিন এবং নিঃসন্দেহে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আশা করছি এক বছরের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ করে যানজটমুক্ত কুয়াকাটা উপহার দিতে পারবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD