পবিপ্রবি স্কয়ারের প্লেন ভাঙায় সব মহলে নিন্দা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পবিপ্রবি স্কয়ারের প্লেন ভাঙায় সব মহলে নিন্দা

পবিপ্রবি স্কয়ারের প্লেন ভাঙায় সব মহলে নিন্দা

পবিপ্রবি স্কয়ারের প্লেন ভাঙায় সব মহলে নিন্দা




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরি ঘাটের দক্ষিণ পাড়ে ইউনিভার্সিটি স্কয়ারের প্লেনটি অযতেœ-অবহেলায় ভেঙে ফেলায় সব মহলে নিন্দার ঝড় বইছে।

 

শনিবার (০৬ মার্চ) দুপুরে পায়রা সেতু অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য প্লেনটি ভেঙে ফেলা হয় বলে জানা গেছে।এদিকে প্লেনটি ভেঙে ফেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিন্দা জানিয়েছে।

 

অনেকেই বলছেন, পটুয়াখালীতে প্রবেশের সময় এটা একটি ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক ছিল।শাহরিয়ার নাইম নামে একজন তার ওয়ালে লিখছেন; লেখাটি হুবহুব তুলে ধরা হলো, ইউনিভার্সিটি স্কয়ায় যদি পায়রা সেতুর কাজের জন্য সরানোর দরকারই হয়, প্রশাসন তো অবশ্যই জানে এ ব্যাপারটা। তারা তো একটু বিমানবাহিনীর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে পারতো, অক্ষতভাবে কীভাবে এটা সরানো যায়।

 

এইভাবে প্লেনটা সরানোর কী মানে???আমার মনে হয় প্লেনটা ভেঙে ফেলাটা প্রতিটা পবিপ্রবিয়ানের অস্তিত্বে লেগেছে এবং যারা এইটা তৈরিতে দিক নির্দেশনা দিয়েছেন, তারাও বিষয়টি ভালভাবে নেননি হয়তো। এতে ইউনিভার্সিটির ভাবমূর্তি অবশ্যই ক্ষুন্ন হয়েছে ও প্রশাসনের দায়িত্বজ্ঞানকেও প্রশ্নবিদ্ধ করেছে।

 

এছাড়াও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, এভাবে না ভেঙে এটা সুন্দরভাবে সুরক্ষিত রেখে অপসারণ করে অন্যত্র সরানো যেতে পারতো। পরে কোথাও এটা বসানো যেত।পবিপ্রবির ভাইস চ্যান্সেলর পবিপ্রবি (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, পবিপ্রবি কর্তৃপক্ষকে কোনো ভাবে অবহিত না করে, ইউনিভার্সিটি স্কয়ারের প্লেনটি তারা ভেঙে ফেলছে।

 

আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি, সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD