সংবাদ শিরোনাম:

পটুয়াখালী ৪ আসনে ধানের শীষ প্রার্থী এবিএম মোশাররফ এর নির্বাচনী প্রচারনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:42:47 pm, Tuesday, 11 December 2018
  • 16 সংবাদটি দেখা হয়েছে

আবু হানিফ খান কুয়াকাটা থেকে: নির্বাচনী আসন ১১৪ পটুয়াখালী-৪, কলাপাড়া,রাঙ্গাবালী ও মহিপুর) সংসদীয় আসনের বিএনপি দলীয় প্রার্থী এবিএম মোশারফ হোসেন আনুষ্ঠানিকভাবে গনসংযোগ শুরু করেছেন। সোমবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে গনসংযোগ করেন। বাজারে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সজল বিশ্বাসের সঞ্চালনায় লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিখির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় ঐক্য ফ্রন্টের এর মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি’র সভাপতি উপাধ্যাক্ষ নুরবাহাদুর তালুকদার, লালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মজিবর প্যাদা। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও কলাপাড়া উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, মুসা তাওহীদ নান্নু মুন্সী, এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ শীর্ষ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় এবিএম মোশারফ হোসেন বলেন, প্রতিদিনই আওয়ামীলীগ প্রার্থী নির্বাচনী আচন বিধি লংঘন করছেন। আমাদের নেতা-কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। কিন্তু আপনারা ধৈর্য্য ধারন করবেন। কোন সংঘাত কিংবা বিবাদে জড়াবেন না। যদি আবাধ সুষ্ঠ নির্বাচন হয়, যদি সাধারন মানুষ ভোট দেয়ার সুযোগ পায় তবে আওয়ালীগের দম্ভ অহংকার তাসের ঘরের মত ভেঙ্গে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালী ৪ আসনে ধানের শীষ প্রার্থী এবিএম মোশাররফ এর নির্বাচনী প্রচারনা

প্রকাশের সময় : 08:42:47 pm, Tuesday, 11 December 2018