বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:33:55 pm, Sunday, 28 March 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ আবহমান গ্রাম বাংলার কৃষ্টি ধরে রাখতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ফুলখালী থেকে খালগোড়া লঞ্চঘাট এলাকার দারছিড়া নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন এ আয়োজন করেন। প্রথমবারের মতো উপজেলায় নৌকাবাইচ প্রতিযোগিতা রোববার বিকেলে ফুলখালী থেকে খালগোড়া পর্যন্ত দারছিড়া নদীর দেড় কিলোমিটার এলাকার দু’পাড়ে উৎসুক জনতার ঢল নামে।

উপজেলার বিভিন্নপ্রান্ত থেকে হাজার হাজার মানুষ উৎসবে সামিল হয়। নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থী মোহসীন তালুকদার ও ফয়সাল মাহমুদ বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এভাবে প্রতিবছর এই আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ প্রতিযোগিতায় রাঙ্গাবালী, ছোটবাইশদিয়া ও বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে তিনটি নৌকা অংশগ্রহণ করে। এতে ছোটবাইশদিয়া প্রথম হয়। বড়বাইশদিয়া দ্বিতীয় এবং রাঙ্গাবালী তৃতীয় হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্ত মো: মাশফাকুর রহমান বলেন, নৌকাবাইচ গ্রামবাংলার একটি ঐতিহ্য। তাই মুজিববর্ষ উপলক্ষে নৌকাবাইচ উৎসবের আয়োজন করা হয়। হাজার হাজার দর্শনার্থী উৎসাহ নিয়ে নৌকাবাইচ উপভোগ করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব

প্রকাশের সময় : 10:33:55 pm, Sunday, 28 March 2021