সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেন, কমিশনার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:41:16 am, Friday, 28 August 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালি প্রতিনিধি॥ সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার ( ডিএলআরসি ) তরফদার মোঃ আক্তার জামীল পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন।( ২৭ আগস্ট ) গতকাল বৃহষ্পতিবার পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।

গতকাল সকাল ১১:০০ টায় প্রথমে তিনি রাঙ্গাবালি উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পেন্ডিং নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের র্নিদেশনা দেন।

এছাড়া যে সকল হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ করা হয়নি তা অতি সত্বর পেরীফেরিভুক্তকরণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন টানা, মিস কেইসসমূহ নিষ্পত্তিকরণ, এবং দ্রুত শতভাগ ই-নামজারি চালুকরণের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

এরপর তিনি একে একে রাঙ্গাবালি ইউনিয়ন ভূমি অফিস এবং চালিতাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন।

এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে রাঙ্গাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) মোঃ মাশফাকুর রহমান উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেন, কমিশনার

প্রকাশের সময় : 01:41:16 am, Friday, 28 August 2020