পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা উপসর্গে একজনের মৃত্যু, হতে পারে বাড়ি লকডাউন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা উপসর্গে একজনের মৃত্যু, হতে পারে বাড়ি লকডাউন

পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা উপসর্গে একজনের মৃত্যু, হতে পারে বাড়ি লকডাউন




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৪৬) বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের কিছমতপুর গ্রামে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি পেশায় একজন গাড়িচালক। তিনি তার স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে ঢাকা মহাখালীতে থাকতেন। এক সপ্তাহ যাবৎ তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন।

দুদিন আগে তিনি সপরিবারে মির্জাগঞ্জে তার বাড়িতে এসেছেন। বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তিনি অসুস্থ হয়ে রাত ৯টার দিকে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, মির্জাগঞ্জে মারা যাওয়া ব্যক্তিসহ তার সংস্পর্শে আসা পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, ওই ব্যক্তির পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হলে ওই বাড়ি লকডাউন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD