সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর মির্জাগঞ্জে একি করলেন সমবায় সমিতির এক কর্মকর্তা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:39:46 am, Thursday, 11 June 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে কিস্তির টাকা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে সমবায় সমিতির এক কর্মকর্তার বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম মো: মাজেদ সিকদার।

আহত গ্রাহক মো. মাজেদ সিকদার এ অভিযোগ করে তিনি বলেন, আমি মির্জাগঞ্জ ইয়ার উদ্দীন খলিফা (র.) দরবারের ওয়াকফ এস্টেটের কর্মরত স্টাফ ও শিক্ষা প্রতিষ্ঠানের এতিমখানার ছাত্রদের জন্য পরিচালিত ডাইনিংয়ে স্বল্প বেতনে বাবুর্চির চাকরি করি।

কয়েকমাস আগে মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি থেকে ২০ হাজার টাকা ঋণ নেই এবং পাঁচ হাজার টাকা পরিশোধ করি।

তিনি বলেন, প্রতিদিনের ন্যায় গত সোমবার সকালে কাজে গেলে সমিতির ঋণ কমিটির সভাপতি মো.আল আমিন হোসেন, সমিতির স্টাফ বেলাল ও নেছার ডাইনিংয়ের রান্না ঘরে এসে কিস্তির টাকা চায়।

তাদের কাছে আমি কয়েকদিন সময় চাইলে তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং একপর্যায়ে আল আমিনসহ তার দুই সহোযোগী বেলাল ও নেছার আমাকে মারধর করে বিবস্ত্র করে ফেলে। পরে চিৎকার শুনে সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মির্জাগঞ্জ ইয়ার উদ্দীন খলিফা (র.) দরবারের ওয়াকফ এস্টেটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দায়ের করেন মাজেদ সিকদার।

এ ব্যাপারে মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ঋণ কমিটির সভাপতি মো.আল আমিন হোসেন বলেন, তার কাছে সমিতির ঋণের টাকা পাওনা থাকলেও আমার ব্যক্তিগত পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়।

মারধর করার কোনো ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য মির্জাগঞ্জ থানাকে নির্দেশ দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে একি করলেন সমবায় সমিতির এক কর্মকর্তা

প্রকাশের সময় : 12:39:46 am, Thursday, 11 June 2020