সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর বাউফলে ৬ দোকান পুড়ে ছাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:56:40 pm, Friday, 19 March 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের চুনারপুল বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ওই বাজারের আব্দুল্লাহর লন্ড্রি দোকান থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী দোকানগুলোতে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় ও ফায়ার সর্ভিসের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে দুলালের মুরগীর দোকান, শহিদের মুদি ও চায়ের দোকান, আব্দুল্লাহর লন্ড্রির দোকান, বশার সিকদারের মুদি দোকান, জাহিদ কাজীর হার্ডওয়ারের দোকান ও বেল্লালের মুদি দোকান পুড়ে সম্পূর্ন ছাই হয়ে যায়। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই সব ব্যবসায়ীরা।

বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার মো. জাহিদ নিয়াজ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর বাউফলে ৬ দোকান পুড়ে ছাই

প্রকাশের সময় : 08:56:40 pm, Friday, 19 March 2021