সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:19:12 pm, Tuesday, 30 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল গাজীকে (৪০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রতিপক্ষ হামলাকারী দুই সহোদরকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বাশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতর স্বজনরা গুরুত্বর অবস্থায় মমিনুলকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার পশ্চিম বিলবিলাস গ্রামের বাসিন্দা বাউফল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মমিনুল গাজীর সাথে একই এলাকার জাহিদুল ইসলামের (কালা) দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধ নিয়ে উভয়ের মধ্যে বাউফল থানায় মামলা চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মমিনুল গাজী বাড়ি থেকে বের হওয়ার পথে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ জাহিদুল ইসলাম (কালা) ও বাবুল মাস্টারের নেতত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী। হামলাকারীরা মমিনুলকে কুপিয়ে ও পিটিয়ে ডান পাঁ ভাঙাসহ গুরুত্বর জখম করে দেয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কালা ও তার ভাই জহির উদ্দিনকে আটক করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 03:19:12 pm, Tuesday, 30 June 2020