সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর বাউফলে সাবেক ছাত্রদল নেতার উপর হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:13:56 am, Friday, 25 October 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥  পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অলিউল ইসলামের(৪৭) উপর হামলার ঘটনা ঘটেছে।  বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে নাজিরপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের হাজী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নাজিরপুর গ্রামের ফজলুর রহমান মৃধা বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা অলিউল ইসলামের কাছে জমি বিক্রি প্রস্তাব দেয়। ওই বিষয়ে কথাবার্তা বলার জন্য গতকাল (বুধবার) বিকালে অলিউল ফজলুর রহমান মৃধার বাড়ীতে যান। এ সময়ে পূর্ব পরিকল্পিত ভাবে বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোতলেব শিকদারের ছেলে আঃ আজিজ ও নাজিরপুর গ্রামের মৌজে আলী মৃধার ছেলে নাসির উদ্দিনের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল হামলা চালায়। এ সময়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা ন্বান্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আহতের ছোট ভাই আঃ ছালাম জানান, দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহল সরকারি রাজস্ব ফাকি দিয়ে কম মূল্যে জমি ক্রয় করে বেশী দামে বিক্রি করার ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ওই মহলটি ফজলুর রহমান মৃধা জমি কেনার জন্য পায়তারা করতেছে। তাই অন্য কেউ যাতে ওই জমি ক্রয় করতে না পারে সে জন্যই তাঁর ভাইয়ের উপর এ হামলা চালানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। এ রকম ঘটনা ঘটে থাকলে আগে চিকিৎসা করুক পরে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর বাউফলে সাবেক ছাত্রদল নেতার উপর হামলা

প্রকাশের সময় : 02:13:56 am, Friday, 25 October 2019