পটুয়াখালীর বাউফলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীর বাউফলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

পটুয়াখালীর বাউফলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

পটুয়াখালীর বাউফলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলা আ. লীগের আয়োজনে ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

 

 

আজ শনিবার সকালে দলীয় কার্যালয় জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়ার সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আ. লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ,স,ম ফিরোজ এমপি।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক ও পৌর-আ. লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুন অর-রশিদ, পৌর আ. লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান ছানা, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ও স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক রিয়াজ সিকদার প্রমূখ।

 

 

প্রধান অতিথি আসম ফিরোজ এমপি বলেন, ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গমাতা জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মম খাবে মৃত্যুবরণ করেন।

 

 

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD