সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর বাউফলে তোপের মুখে সড়ক থেকে ইট তুলে নিলেন ঠিকাদার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:29:55 pm, Thursday, 25 June 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া ব্রিজ থেকে বড়ডালিমা পর্যন্ত নির্মাণাধীন কার্পেটিং সড়ক থেকে নিম্মমানের ইট তুলে নিয়েছেন ঠিকাদার। এলাকাবাসীর তোপের মুখে ঠিকাদার এ কাজ করতে বাধ্য হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে প্রায় সোয়া ২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ করছে পল্লী স্টোর নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সড়কটির বিভিন্ন অংশে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় ক্ষোভে ফুঁসে উঠেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, শ্রমিকরা ওই সড়কের নির্মাণকাজে ব্যবহার করা নিম্নমানের উপকরণ তুলে নিচ্ছেন।

স্থানীয় শাহাবুদ্দিন মৃধা, জাফর সরদার ও মানিক হাওলাদারসহ একাধিক ব্যক্তি বলেন, সিডিউল অনুযায়ী সড়কটির নির্মাণকাজ চলছে না। ইট হাতে নিয়ে সামান্য চাপ দিলেই পাউডার হয়ে যাচ্ছে। তা দিয়েই চলছে নির্মাণকাজ। কাজের সাইটে এলজিইডি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী তদারকির জন্য আসেন না। ফলে ঠিকাদার যা ইচ্ছে তাই করছেন।

নিম্নমানের ইট তুলে নেয়ার বিষয়ে তারা বলেন, জনসাধারণ সচেতন থাকলে সড়ক নির্মাণে অনিয়ম করার কোনো সুযোগ নেই। নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুল আজিজ মোল্লা বলেন, সঠিক মানের সামগ্রী দিয়েই সড়কটির কাজ চলছিল। সরবরাহের কাজে নিয়োজিত শ্রমিকরা কিছু অংশে নিম্নমানের ইট দেয়। বৃহস্পতিবার তা তুলে নেয়া হয়েছে। ভবিষ্যতে এ ভুলটি আর হবে না বলেও তিনি জানান। এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেন, সড়কটির নির্মাণ কাজে কোনো অনিয়ম করার সুযোগ দেয়া হবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর বাউফলে তোপের মুখে সড়ক থেকে ইট তুলে নিলেন ঠিকাদার

প্রকাশের সময় : 11:29:55 pm, Thursday, 25 June 2020