সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর বাউফলে করোনা থেকে বেঁচে ফিরলেন ৮০ বছরের বৃদ্ধা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:48:22 pm, Thursday, 7 May 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসে আক্রান্ত একই পরিবারের ৫জন সুস্থ হয়ে ১৮দিন পরে বাড়ি ফিরছেন। এদের মধ্যে আজিমন বিবি নামে একজন ৮০ বছরের বৃদ্ধাও রয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন তাদেরকে ফুলেল শুভেচ্ছার সাথে ছাড়পত্র দিয়ে বাড়ি ফেরার অনুমতি প্রদান করেছে। ওই সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছার সাথে প্রয়োজনীয় ঔষধ ও ১৪ দিনেব খাবার দেয়া হয়েছে।

সাবেক চিফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি এক ভিডিও বার্তায় মরন ব্যধি করোনার সাথে যুদ্ধে বিজয়ীদের শুভেচ্ছা এবং অক্লান্ত পরিশ্রম করে এদেরকে সুস্থ্য করে তোলার জন্য স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে ধন্যবাদ জানান।

গত ২১ এপ্রিল বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠালে ২৩ এপ্রিল তাদের দেহে করোনা ভাইরাস পজেটিভ আসে। ওই সময় থেকেই তাদেরকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের গ্রামের বাড়ি উপজেলার পূর্ব কালাইয়া গ্রামে। গত ২০ এপ্রিল হনুফা বেগম (৪০) ফারজানা (১৪) হাওয়া বেগম (৫০) সিদ্দিকুর রহমান (২২) ও আজিমুন বিবি (৮০) নারায়নগঞ্জ থেকে বাউফলে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, গত ২১ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে ২৩ এপ্রিল তাদের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়।

৫দিন পরে আবার নমুনা সংগ্রহ করে পাঠানোর পরে নেগেটিভ আসে। তৃতীয় ধাপেও নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তারা এখন সম্পূর্ণরুপে সুস্থ আছেন: তবে তাদেরকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর বাউফলে করোনা থেকে বেঁচে ফিরলেন ৮০ বছরের বৃদ্ধা

প্রকাশের সময় : 04:48:22 pm, Thursday, 7 May 2020