সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর বাউফলে এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:04:01 pm, Monday, 3 August 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলায় নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে রুবিনা বেগম (২৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নিজ কক্ষ থেকে তার (রুবিনার) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রুবিনা ওই গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে ও ধানদি সিনিয়র মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনার সময় রুবিনার মা হাফেজা বেগম বাড়িতে ছিলেন না। এ সময় ভাই শাহিন ও তার স্ত্রী রাবেয়া বেগম বাড়িতে ছিলেন।

শাহিন জানান, রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তিনি রুবিনাকে শোয়ার রুমে আড়ার সাথে ঝুলতে দেখেন। এরপর ডাক চিৎিকার দিলে প্রতিবেশিরা এসে রশি কেটে লাশ নামান।

স্থানীয় কয়েকজন জানান, ঘটনা শুনে তারা গিয়ে রুবিনার লাশ খাটের উপর দেখতে পান। গলায় সামান্য দাগ ছিল। তাদের ধারণা রুবিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেননি। তাকে মেরে লাশের গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।

ঘনিষ্ট একটি সূত্র জানায়, রুবিনার সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তার ভাই শাহিনের সাথে সম্পর্ক ভাল যাচ্ছিলনা। ঘটনার দিন বোনের সাথে ভাই ও ভাবির ঝগড়া হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, লাশ পোস্ট মর্টেমের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর বাউফলে এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : 06:04:01 pm, Monday, 3 August 2020