সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর দুমকিতে এক যুবক বিষপানে আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:09:00 am, Friday, 28 August 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে মো. জাহিদুল ইসলাম কাইউম (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার চরগরবদি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরগরবদি গ্রামের মৃত রফিক সিকদারের ছেলে কাইউম সিকদার নানা কারণে দেনাগ্রস্ত হয়ে বেশ কিছুদিন এলাকার বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি গ্রামের বাড়িতে ফেরার পর পাওনাদাররা টাকার জন্য চাপ দেন। এ নিয়ে পরিবারে কলহ বিরাজ করছিল। পাওনা পরিশোধের জন্য পৈতৃক জমি লিখে নেয়া হলেও দেনা শোধ হয়নি। এতে চরম হতাশায় ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সবার অগোচরে বিষপান করেন কাইউম সিকদার। পরিবারের লোকজন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ওসি মেহেদী হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর দুমকিতে এক যুবক বিষপানে আত্মহত্যা

প্রকাশের সময় : 12:09:00 am, Friday, 28 August 2020