সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর গলাচিপায় এক লক্ষ টাকার জাল নোটসহ আটক ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:18:57 pm, Wednesday, 17 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

জাল নোটসহ শামীম,( ছবি: ভয়েস অব বরিশাল)

গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় এক লক্ষ টাকার জাল নোটসহ শামীম (৩৫) নামের এক জাল টাকা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার পানখালী বাজার থেকে ১০০০ টাকার ১০০ টি নোটসহ তাকে আটক করা হয়। পরে আজ বেলা বারোটার দিকে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

আটককৃত শামীম দুমকির জলিশা গ্রামের সোহরাব হোসেন এর ছেলে। এঘটনায় শামীমসহ অজ্ঞাত আরো চার পাঁচ জনের নাম উল্লেখ করে গলাচিপায় থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার টার দিকে চিকনিকান্দি গ্রামের পানখালী বাজার থেকে আল আমিন নামের এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৯৭ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন শাশীম। এসময় তিনি আল আমিনকে অন্ধকারে নিয়ে টাকাগুলো দেন।

আল আমিনের সন্দেহ হলে তিনি টাকাগুলো গুনে বুঝে নেওয়ার জন্য আলোতে এসে জাল টাকা শনাক্ত করেন। পরে স্থানীয়রা শামীমকে জাল টাকাসহ আটক করে রাত দশটার দিকে পুলিশে সোপর্দ করে। গলাচিপা থানা ওসি মনিরুল ইসলাম জানান, শামীমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া জাল নোট চক্রের সাথে জড়িতদের শীগ্রই আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর গলাচিপায় এক লক্ষ টাকার জাল নোটসহ আটক ১

প্রকাশের সময় : 05:18:57 pm, Wednesday, 17 June 2020