বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর গলাচিপায় ইউএনওর নম্বর ক্লোন করে চাঁদাবাজি!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:16:55 pm, Wednesday, 22 July 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যান, প্রধান শিক্ষক-সুপারদের কাছে চাঁদাবাজি করছে একটি চক্র।

চক্রটি ল্যাপটপ দেওয়ার কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে ৯ হাজার টাকা করে চাঁদা দাবি করে। এ ঘটনায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার সাধারণ ডায়েরি করেছেন।

এদিকে এ বিষয় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সতর্কীকরণ নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, মঙ্গল ও বুধবার দুই দিন ধরে গলাচিপা উপজেলার অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন চেয়ারম্যানদের কাছে একটি চক্র উপজেলা নির্বাহী অফিসারের সরকারি ০১৭৩৩৩৩৪১৫৩ মোবাইল নম্বরটি ক্লোন করে ফোন দেয়।

এসময় চক্রটি ল্যাপটপ পাইয়ে দেওয়া কথা বলে ০১৭২৯৬০৮৫৯১ নম্বরে টাকা বিকাশ করতে বলে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহানের কাছে ইউএনওর মোবাইল নম্বর দিয়ে ফোন দিয়ে ল্যাপটপ দেওয়ার কথা বলে টাকা দাবি করে।

এসময় নুসরাত জাহান চক্রটিকে চ্যালেঞ্জ করলে ফোন কেটে দেয়। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে কলাগাছিয়ার বলাইবুনিয়া দাখিল মাদরাসার সুপার চক্রটির ০১৭২৯৬০৮৫৯১ বিকাশ নম্বরে দুই বারে মোট ১৮ হাজার টাকা দিয়ে দিয়েছেন।

এ ছাড়া অন্য কারো খবর এখন পর্যন্ত আমার জানা নেই। তবে আজ এ বিষয় প্রতারিত না হওয়ার জন্য উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আজ ঘটনাটি শোনার পরই গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এ বিষয় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

পটুয়াখালীর গলাচিপায় ইউএনওর নম্বর ক্লোন করে চাঁদাবাজি!

প্রকাশের সময় : 05:16:55 pm, Wednesday, 22 July 2020