সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর কলাপাড়ায় আড়াই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:46:23 pm, Tuesday, 8 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে আড়াই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

সোমবার রাতভর কুয়াকাটা নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার বেড় জাল জব্দ করেন।

মঙ্গলবার সকাল দশটায় কলাপাড়া পৌর শহরে হেলিপ্যাড মাঠে উদ্ধারকৃত এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন মোল্লা।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, সোমবার রাতভর অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর কলাপাড়ায় আড়াই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশের সময় : 04:46:23 pm, Tuesday, 8 September 2020