পটুয়াখালীতে ১০ চোরাই গরুসহ আপন দুই বেয়াই গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে ১০ চোরাই গরুসহ আপন দুই বেয়াই গ্রেফতার

পটুয়াখালীতে ১০ চোরাই গরুসহ আপন দুই বেয়াই গ্রেফতার

পটুয়াখালীতে ১০ চোরাই গরুসহ আপন দুই বেয়াই গ্রেফতার




কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে ধানখালীর ইউপির নোমরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

 

 

গ্রেফতার জাকির সরদারের বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালীতে ও নজির ইসলামের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা আমতলী পৌর শহরে।

 

 

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ গরু চোর দলের সদস্য। প্রথমে দুটি গরুসহ নজির ইসলামকে আটক করা হলে তার দেয়া তথ্যানুযায়ী জাকিরের বাড়ি থেকে আরো আটটি গরু উদ্ধার করা হয়। তারা দুজনই সম্পর্কে আপন বেয়াই। এদের গডফাদারসহ বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

এদিকে স্থানীয়দের অভিযোগ গত কয়েক মাসে ধানখালী ইউনিয়নে অন্তত অর্ধশত গরু চুরির ঘটনা ঘটেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD