সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে হোটেলে টিভি দেখা নিয়ে একই পরিবারের ছয়জনকে পিটিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:51:41 pm, Friday, 4 June 2021
  • 3 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় হোটেলে নাস্তা খাওয়ার সময় টিভি চালাতে বলায় একটি মান্তা (ভাসমান জেলে) পরিবারের নারী ও শিশুসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

শুক্রবার সকালে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া স্লুইসগেট বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মনোয়ারা বেগম, তার স্বামী বশির তালুকদার, ছেলে ফয়সাল সরদার, ইমন সরদার, মরিয়ম, মঞ্জু। মনোয়ারা ও বশিরকে
গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে বোয়ালিয়া বাজারের সাত্তার মিয়ার হোটেলে মনোয়ারা বেগম ও তার পরিবারের লোকজন নাস্তা করতে যান। ওই সময় মনোয়ারার ছেলে ফয়সাল টিভি চালাতে বললে হোটেলের আরেক কাস্টমার রাকিব মোল্লা নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিবের নেতৃত্বে ৪-৫ জন স্থানীয় লোক এসে ফয়সাল ও তার পরিবারের ওপর হামলা করে। এতে তারা ছয়জন আহত হন। গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

পটুয়াখালীতে হোটেলে টিভি দেখা নিয়ে একই পরিবারের ছয়জনকে পিটিয়ে জখম

প্রকাশের সময় : 08:51:41 pm, Friday, 4 June 2021