বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে সাবেক নেতাদের স্বজনপ্রীতিতে পকেটবন্দি হয়ে পড়েছে জাতীয় পার্টি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:17:05 pm, Wednesday, 28 October 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে সাবেক নেতাদের স্বজনপ্রীতিতে পকেটবন্দি হয়ে পড়েছে জাতীয় পার্টি। এতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা, ক্ষোভে দল ছাড়ছেন ত্যাগী নেতা-কর্মীরা। যোগ্য নেতৃত্ব না থাকায় মাঠে দেখা যাচ্ছে না তৃণমূল কর্মীদের। সাম্প্রতিক করোনা পরিস্থিতিতেও জেলার অসহায় মানুষ পায়নি জাতীয় পার্টিকে।

একাধিক নেতা-কর্মী জানান, বর্তমানে জেলা জাতীয় পার্টি অগোছালো হয়ে পড়েছে। এ নিয়ে জেলা কমিটি তো দূরের কথা, নীতি নির্ধারকদেরও কোনো ভূমিকা দেখা যায়নি। দলের শৃঙ্খলা নিয়ে তৃণমূল নেতা-কর্মীরাও ক্ষুব্ধ। স্বজনপ্রীতির কারণেই এমন দশা হয়েছে। ক্ষোভে দল ছাড়ছেন অনেকেই।

জানা গেছে, পটুয়াখালী জাতীয় পার্টির সভাপতি ছিলেন গোলাম মোস্তফা তালুকদার। ২০১৫ সালে তার মৃত্যুর পর দলের প্রতি অনেক নেতা-কর্মী আস্থা হারিয়ে ফেলেছেন। এছাড়া জেলা জাতীয় পার্টিকে ধরে রাখার মূল কারিগর ছিলেন এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনিও আজকাল দল ও নেতা-কর্মীদের সঙ্গে খুব একটা থাকছেন না। তাদের জন্যই বর্তমানে দলের বেহাল দশা- এ অভিযোগ অনেক নেতাকর্মীর।

আরো জানা গেছে, ২০১৮ সাল থেকে পটুয়াখালী জাতীয় পার্টির সভাপতির পদে আছেন রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহম্মেদ হাওলাদার। এর আগে সভাপতি ছিলেন কলাপাড়া উপজেলার বাসিন্দা আব্দুর রাজ্জাক খান। তার ছেলে মাসুম খান বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক।

নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সভাপতিকে অনুরোধ করে মিটিংয়ে আনতে হয়। সাবেক সভাপতি রাজ্জাক খানের বাড়ি কলাপাড়া উপজেলায়। তাকেও দলীয় কর্মকাণ্ডে সবসময় পাওয়া যেত না। বিষয়টি কেন্দ্রীয় কমিটিতে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। বর্তমান জেলা কমিটি সুলতান আহম্মেদ হাওলাদার ও মাসুম খানের পকেটবন্দি। তাদের স্বজনপ্রীতির কারণে যোগ্য নেতারা কমিটি থেকে বাদ পড়ছেন।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খায়রুল আলম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহামুদ সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দলের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

পটুয়াখালী জাতীয় পার্টির সভাপতি সুলতান আহম্মেদ হাওলাদার বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা না থাকায় জেলায় দলের কার্যক্রম থেমে আছে। করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে দলীয় কার্যক্রম শুরু হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালীতে সাবেক নেতাদের স্বজনপ্রীতিতে পকেটবন্দি হয়ে পড়েছে জাতীয় পার্টি

প্রকাশের সময় : 05:17:05 pm, Wednesday, 28 October 2020