সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে সরকারি চালসহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ধরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:07:30 am, Wednesday, 29 May 2019
  • 33 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে বিতরণযোগ্য ভিজিএফ’র চাল চুরি করার অভিযোগে জৈনকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন হাওলাদারকে (৪৩) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) দুপুরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এ ঘটনায় জৈনকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত জসিম ওই ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মৃত আব্দুল মান্নান হাওলাদারের পুত্র।

ঘটনার বরাত দিয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ্যদের মাঝে বরাদ্ধকৃত চাল বিতরণের জন্য জৈনকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে মজুদ করা হয়। সোমবার রাতে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন বিদ্যালয়ের নৈশপ্রহরী ইছুব হাওলাদারের কাছ থেকে ওই কক্ষের চাবি নিয়ে ১৪ বস্তা চাল অন্য কক্ষে সরিয়ে রেখে তালাবদ্ধ করে রেখে চাবিটি পুনরায় তাকে দিয়ে যায়।

আজ চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা চাল বিতরণ করতে গেলে চাল পরিমাণে কম পরিলক্ষিত হওয়ায় নৈশপ্রহরী ইউছুবের কাছে কৈফিয়ত চায়। এসময় তোপের মুখে পড়ে ইউছুফ সভাপতি কর্তৃক চাল চুরির কথা স্বীকার করেন।

পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ আলম সদর থানা পুলিশ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে জানায়। পরে পুলিশ জসিমকে জিজ্ঞাসাবাদ করলে চাল সরানোর কথা নিজ মুখে স্বীকার করেন তিনি। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় চেয়ারম্যান ফিরোজ আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন এবং পুলিশ জসিমকে জেলে পাঠিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে সরকারি চালসহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ধরা

প্রকাশের সময় : 03:07:30 am, Wednesday, 29 May 2019