পটুয়াখালীতে শিক্ষিকার অনশনে পালালেন শিক্ষক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে শিক্ষিকার অনশনে পালালেন শিক্ষক

পটুয়াখালীতে শিক্ষিকার অনশনে পালালেন শিক্ষক

পটুয়াখালীতে শিক্ষিকার অনশনে পালালেন শিক্ষক




পটুয়াখালি প্রতিনিধি॥ পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের অনৈতিক সম্পর্কে জড়ানোয় শিক্ষক প্রেমিক রুহুল আমিনের বাড়িতে অনশন করছেন এক স্কুল শিক্ষিকা।

 

 

মঙ্গলবার সকাল ১০টা থেকে মাদারবুনিয়া ইউনিয়নের হাজী বাড়িতে অনশন শুরু করেন ঐ শিক্ষিকা। তারা দুজনেই একই স্কুলে তিন বছর ধরে শিক্ষকতা করে আসছেন।

 

 

শিক্ষিকা বলেন, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল কম্পাউন্ডে নিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছে।

 

 

 

তিনি আরো বলেন, আমার কাছ থেকে কিছু দিন আগেও রুহুল আমিন ৫০ হাজার টাকা নিয়েছে। কম্পিউটার ক্রয়ের কথা বলে আমার কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছে। মোটরসাইকেল ক্রয়ের কথা বলে ৮৫ হাজার টাকা নিয়েছে। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিভিন্ন সময় আমার কাছ থেকে বহুত টাকা হাতিয়ে নিয়েছে। আমি বিয়ের কথা বললে সময়ক্ষেপণ করত। গত ৩১ ডিসেম্বর আমি তার বাড়িতে গিয়ে দেখি সে বিবাহিত।

 

 

এদিকে প্রেমিকা সকালে অবস্থান শুরু করলে রুহুল আমিন বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, রুহুল আমিন মাস্টারের আগেও এমন একটি ঘটনা ঘটিয়েছে। সেই মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জানাজানি হলে স্কুলের প্রধান শিক্ষকসহ স্থানীরা সালিশ মীমাংসা করে ১ লাখ টাকা জরিমানা করেন।

 

 

রুহুল আমিন পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার পরিবার অভিযোগ অস্বীকার করে জানায়, রুহুল আমিন নির্দোষ, সে একজন স্কুল শিক্ষক। এলাকাবাসী যা বলেছে তা মিথ্যা ও বানোয়াট।

 

 

 

এ বিষয় পটুয়াখালী সদর থানায় রুহুল আমিন মাস্টারের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, অভিযোগ নেয়া হয়েছে। অভিযোগ সূত্রে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD