সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে শিক্ষকের ওপর ইউপি সদস্যের নেতৃত্বে হামলার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:46:03 pm, Saturday, 5 December 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কেশবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিক্ষকের নাম মো. জাহিদুল হক (৫০), তিনি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. শাহজাহান গাজী, তিনি কেশবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। গুরুত্বর আহত অবস্থায় শিক্ষক জাহিদুল হককে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহত শিক্ষক জাহিদুল হক বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাহান গাজীকে সমর্থন না দেওয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন সময় ইউপি সদস্যর নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে হুমকি ধামকি দিয়েছেন। শুক্রবার আমি সিকদার বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ইউপি সদস্য শাহজাহান গাজীর নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোস্তফা হোসাইন বলেন, জাহিদুল হকের মুখে ২টি গভীর ক্ষত রয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য শাহজাহান গাজী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইণানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে শিক্ষকের ওপর ইউপি সদস্যের নেতৃত্বে হামলার অভিযোগ

প্রকাশের সময় : 02:46:03 pm, Saturday, 5 December 2020