পটুয়াখালীতে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে পুলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে পুলিশ

পটুয়াখালীতে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে পুলিশ




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পুরনো আদালত প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। এ সময় তাদের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল এবং ১ লিটার ভোজ্যতেল বিতরণ করা হয়।

 

খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার শেখ বিল্লাহ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ প্রসঙ্গে এসপি মইনুল হাসান বলেন, বুধবার সকালে তার সরকারি বাসভবনের সামনে খাদ্য সহায়তা পেতে একাধিক মানুষ আর্তনাদ করে। তার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীরা উপস্থিত ছিল। তাই নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এর আগে থেকে ফোন কলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা এখনও চলমান আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD