পটুয়াখালী প্রতিনিধি॥ বিয়ের প্রলোভন দেখিয়ে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সিলভার ক্রাইন নামের একটি আবাসিক হোটেলে আটকে রেখে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার দিবাগত রাতে ওই নরী বাদী হয়ে মহিপুর থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ রাতেই মামলার প্রধান আসামি প্রেমিক রনি প্যাদা (২৪), সহযোগী মাইনুল (২০) ও হোটেল ম্যানেজার শহিদুল ইসলামকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ১০ থেকে ১৫ দিন আগে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনি প্যাদার সাথে পাশ্ববর্তী তালতলী উপজেলার শারীকখালি গ্রামের ওই যুবতীর মুঠোফোনের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে রনি প্যাদা ১০ জানুয়ারি ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেড়াতে নিয়ে যায়।
স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেল সিলভার ক্রাউনের ২০৬ নম্বর কক্ষে ওঠেন তারা। পরে ওই হোটেলে যুবতীকে আটকে রেখে প্রথমে রনি প্যাদা ধর্ষণ করে। পর্যায়ক্রমে তার সাথে দশমিনা থেকে আসা মাইনুল ইসলাম ধর্ষণ করে। এতে সহযোগিতা করে ওই হোটেলের ম্যানেজার শহিদুল ইসলাম।
মহিপুর থানার ওসি পরে মো. মনিরুজ্জামান বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আটককৃত তিন জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 

















