সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:45:09 pm, Wednesday, 5 January 2022
  • 16 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের মুসা কাজেম নামের কৃষকের ধানক্ষেত থেকে আজ বুধবার দুপুরে বিলুপ্ত প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শকুনটি শারীরিকভাবে দুর্বল থাকায় এটিকে ধরা সম্ভব হয়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের মাদরাসায় যাচ্ছিল। এ সময় ওই এলাকার একটি রেইনট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। শকুনটি দৌড়ে মুসা কাজেমের ধানক্ষেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে থাকার সুযোগে কৌতূহলী শিক্ষার্থীরা সেটিকে আটক করে। খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জ্বল হোসেন ঘটনাস্থলে পৌঁছে শকুনটি উদ্ধার করেন।

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম জানান, শকুনটি রোগাক্রান্ত মনে হচ্ছে। তাই এটিকে প্রাণিসম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

প্রকাশের সময় : 08:45:09 pm, Wednesday, 5 January 2022