আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে বিদুৎ-স্পৃষ্ঠ হয়ে এক গৃহিণী মারা গেছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে উপজেলার নাজিরপুর ইউপির বড়ডালিমা গ্রামে এ ঘটনা ঘটেছে। সাত সন্তানের জননী মৃত হনুফা বেগম (৫০) ওই গ্রামের কৃষক আমির আলী বিশ্বাসের স্ত্রী।
নিহতের পুত্র জানান, তিনি মাগরিবের নামাজের ওযু শেষে ওয়াশরুমের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে পরে যায়। ওই সময় ঘরে কেউ ছিলনা। আমরা নামাজ পরে আসার পরে মাকে বাথরুমের সামনে অজ্ঞাণ হয়ে পরে থাকতে দেখি। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডা: আক্তারুজ্জামান তাকে মৃত্যু ঘোষনা করেন।
Reporter Name 

















