পটুয়াখালীতে বিদ্যালয়ের নলকূপের মাথা চুরি Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম




পটুয়াখালীতে বিদ্যালয়ের নলকূপের মাথা চুরি

পটুয়াখালীতে বিদ্যালয়ের নলকূপের মাথা চুরি

পটুয়াখালীতে বিদ্যালয়ের নলকূপের মাথা চুরি




বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার ১৮৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপের মাথা চুরি হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে কে বা কারা নলকূপের হেড চুরি করে নিয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে নলকূপের হেড না দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও এলাকাবাসী ওই নলকূপ থেকে পানি সংগ্রহ করেন।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, করোনার কারনে দীর্ঘদিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় স্থাণীয় মোসলেম মৃধা ও তার ছেলে জুয়েল মৃধা সাইক্লোন শেল্টার ভবনের নীচে কয়েকটি ক্যারম বোর্ড এনে জুয়ার আসর বসিয়েছেন। ওই জুয়ার আসরে মাদকাশক্তরা প্রতিদিন আড্ডা দেয়। তারাই বিদ্যালয়ের গভীর নলকূপের হেড চুরি করে নিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

 

 

তিনি বলেন, এর আগে তারা শোক দিবসের ব্যানার চুরি করে নেয়। শুধু তাই নয় ছাগল পালন করেও বিদ্যালয়ে নোংরা পরিবেশ তৈরি করা হয়েছে। একাধিকবার নিষেধ করার পরও এ কর্মকান্ড বন্ধ করেনি তারা। বরং বাধা দিলে শিক্ষকদের নানাভাবে হুমকি দেয়া হয়। অবশ্য ক্যারম বোর্ড ব্যবসার অভিযোগ অস্বীকার করে জুয়েল মৃধা বলেন, বিদ্যালয়ের পাশে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমরা সব সময় বিদ্যালয়ের দিকে সুনজর রাখি। আমাদের নামে অপপ্রচার করা হচ্ছে।

 

 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আজ বৃহস্পতিবার গভীর নলকূপের হেড ও শোক দিবসের ব্যানার চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD