সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:09:44 pm, Wednesday, 12 August 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥  পটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলায় কর্মরত মো. হাসনাত সোহাগ (২৫) নামের এক বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে দশমিনা উপজেলার আরোজবেগি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দশমিনা-গলাচিপা সড়কের পাশের একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

সোহাগ বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের আনিচুর রহমানের ছেলে।

পটুয়াখালীতে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

আনিচুর রহমান জানান, তার ছেলে সোহাগ একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে বাউফল ও দশমিনা উপজেলার দায়িত্ব প্রাপ্ত ছিল।

মঙ্গলবার (১১ আগষ্ট) রাত ৮টার দিকে সোহাগ মোবাইল ফোনে তাকে জানান, তিনি মটরসাইকেল যোগে গলাচিপা উপজেলার উলানিয়া ইউনিয়নে তার শশুর বাড়ি যাচ্ছেন। এরপড়ই সোহাগের মোবাইল ফোন বন্ধ থাকায় তিনি সকল আত্মীয় স্বজনদের বাড়ি খুঁজতে থাকে। এক পর্যায়ে ওই রাতেই দশমিনা থানায় বিষয়টি অবহিত করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছালাম খান বলেন, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে এক যুবক ও একটি মোটর সাইকেল উদ্ধার করি। পরে ওই যুবকের আত্মীয় স্বজন এসে তাকে শনাক্ত করেন।

স্থানীয়রা জানিয়েছেন. বিক্রয় প্রতিনিধি সোহাগ সম্ভবত মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে আহত অবস্থায় ডোবায় পড়ে যায়। সারারাত ডোবায় ডুবে গিয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

পটুয়াখালীতে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

প্রকাশের সময় : 06:09:44 pm, Wednesday, 12 August 2020