পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ

পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ

পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে বাস মালিক ও অটোরিকশাচালকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধার এ ঘোষণার পরপরই জেলার অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা ও কুয়াকাটায় আসা পর্যটকরা।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বসাক বাজার এলাকায় বাস মালিক সমিতির চেকপোস্টে অটোরিকশা ও অটোবাইক শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ বেলা ১১টায় মানববন্ধন করেন চালকরা। মানববন্ধনের খবর পেয়ে মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ও অটোরিকশা বন্ধ ও সরকারি নিয়মানুযায়ী বিআরটিসি বাস চলাচলের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি। এতে চরম বেকায়দায় পড়েছেন যাত্রীরা।

 

 

যাত্রী মো. করিম হাওলাদার বলেন, ‘আমি বরিশাল থেকে এসেছি, কলাপাড়া যাবো। পটুয়াখালী এসে আমাকে বাস থেকে নামিয়ে দিয়েছে। অনেক দূরের পথ এখন আমি কীভাবে যাবো?’

 

 

পর্যটক রুশান বিল্লা বলেন, ‘আমি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। শুক্র ও শনিবার দুইদিনের ছুটি, তাই কুয়াকাটা যাচ্ছিলাম। দুপুরে বরিশাল থেকে বাসে উঠেছি পটুয়াখালী এসে নামিয়ে দিয়েছে। এখন কোনোদিকে যাওয়ার ব্যবস্থা নেই।’

 

 

এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ‘বিকালে জেলা প্রশাসকের দরবার হলে আমাদের বসার কথা রয়েছে। সেখানে আমাদের দাবি মানা না হলে বাস চলাচল বন্ধ থাকবে।’

 

 

পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘আমাদের প্রতিনিধি ও পুলিশ সুপারের প্রতিনিধি বাস মালিক ও অটোরিকশাচালকদের নিয়ে বসে দ্রুত সমস্যার সমাধান করা হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD