সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে বজ্রপাতের শব্দে শিক্ষার্থীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:21:33 pm, Saturday, 8 May 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হাফিজুর রহমান (২১) নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে তিনি মারা গেছেন।

শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর ওই গ্রামের মিজানুর ডাক্তারের ছেলে এবং রাঙ্গাবালী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টায় নিজেদের গরুকে পানি খাওয়াতে বাড়ির পাশের মাঠে যান হাফিজুর। আধাঘণ্টা পর ওই মাঠে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়। নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা, ওইসময় আকস্মিক বজ্রপাত হয়। আর বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে হাফিজুর স্টোক করে মারা যায়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। কিন্তু পরিবার বলছে, এখনও মারা যায়নি। তাকে হাসপাতালে নিয়ে যাবে তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে বজ্রপাতের শব্দে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : 10:21:33 pm, Saturday, 8 May 2021