সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে প্রবেশ করা মানুষের জন্য ভাসমান কোয়ারেন্টিন ইউনিট চালু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:17:37 pm, Friday, 17 April 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পটুয়াখালীতে প্রবেশ করা মানুষের জন্য ভাসমান কোয়ারেন্টিন ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাটে এমভি এ আর খান লঞ্চে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টিন ইউনিটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব ব্যক্তি এই জেলায় প্রবেশ করবে তাদেরকে এই লঞ্চে ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এমভি এ আর খান লঞ্চে কোয়ারেন্টিন নিশ্চিত করতে একজন চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ সময় পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ, পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে প্রবেশ করা মানুষের জন্য ভাসমান কোয়ারেন্টিন ইউনিট চালু

প্রকাশের সময় : 03:17:37 pm, Friday, 17 April 2020