পটুয়াখালীতে দুই সন্তানের প্রহারে বৃদ্ধ বাবার মৃত্যু, আটক মা ও ২ ছেলে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে দুই সন্তানের প্রহারে বৃদ্ধ বাবার মৃত্যু, আটক মা ও ২ ছেলে

পটুয়াখালীতে দুই সন্তানের প্রহারে বৃদ্ধ বাবার মৃত্যু, আটক মা ও ২ ছেলে

পটুয়াখালীতে দুই সন্তানের প্রহারে বৃদ্ধ বাবার মৃত্যু, আটক মা ও ২ ছেলে




পটুয়াখালী প্রতিনিধি॥ ছেলেদের প্রহারে মৃত্যু হয়েছে বৃদ্ধ বাবার। পটুয়াখালী সদরপুর উপজেলার কমলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ক্রোক মহল এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে বরিশালের শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থা মারা যান মো. ধলু গাজী (৬০)। এ ঘটনায় নিহত ধলু গাজীর স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ক্রোক মহল এলাকায় বৃদ্ধ বাবা ধলু গাজীর সঙ্গে তাঁর দুই ছেলে সোহেল গাজী ও আরিফের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাবার সঙ্গে ছেলেদের হাতাহাতির ঘটনাও ঘটে। এতে গুরুতর আহত হন মো. ধলু গাজী। তাঁকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থা সংকটাপন্ন দেখা দিলে তাঁকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এ ঘটনায় নিহতের ভাগ্নে মো. আল-আমিন বাদী হয়ে শুক্রবার বিকেলে তাঁর মামি ও দুই মামাতো ভাইকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন বিকেলেই নিহত ধলু গাজীর স্ত্রী তাসলিমা বেগম ও দুই ছেলে সোহেল গাজী ও আরিফকে গ্রেপ্তার করেছে।

 

 

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘নিহত ধলু গাজীর ভাগ্নে মো. আল-আমিন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নিহতের স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD