পটুয়াখালীতে দুই ভুয়া ডাক্তার কারাগারে, ক্লিনিক মালিকদের জরিমানা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে দুই ভুয়া ডাক্তার কারাগারে, ক্লিনিক মালিকদের জরিমানা

পটুয়াখালীতে দুই ভুয়া ডাক্তার কারাগারে, ক্লিনিক মালিকদের জরিমানা

পটুয়াখালীতে দুই ভুয়া ডাক্তার কারাগারে, ক্লিনিক মালিকদের জরিমানা




নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতাল সড়কের ক্লিনিক পাড়ায় অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব -এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জননী প্যাথলজি খেকে মোহাম্মদ শরীফ জামাল এবং সাউথ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার থেকে ডা. সঞ্জয় কুমার তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

 

 

তাৎক্ষণিক র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক দুই ভুয়া চিকিৎসককে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া দুই ক্লিনিক মালিককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন।

 

 

এছাড়া পৌর শহরের কাঁচাবাজার এলাকার শিলা ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায় র‍্যাব। এসময় দন্ত চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সুভাষ চন্দ্র মিত্রকে ৫০ হাজার টাকা জরিমানা ও ডেন্টাল ক্লিনিক বন্ধের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

 

এ অভিযানের নেতৃত্ব দেন পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মো. রবিউল ইসলাম। এসময় জেলা সিভিল সার্জনের প্রতিনিধি কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

 

 

মো. রবিউল ইসলাম জানান, সঞ্জয় কুমার তালুকদার পেশায় একজন গরুর ফার্ম মালিক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করছেন। অপর চিকিৎসক মোহাম্মদ শরীফ জামাল এর আগেও ভুয়া ডাক্তার হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলো। কিন্তু জামিনে এসে সে আবার প্রতারণা শুরু করেছে। ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, দুই ভুয়া চিকিৎসককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দুই প্যাথলজি মালিককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর ভুয়া দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও ডেন্টাল ক্লিনিক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD