পটুয়াখালীতে টমটম উল্টে কলেজছাত্র নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে টমটম উল্টে কলেজছাত্র নিহত

পটুয়াখালীতে টমটম উল্টে কলেজছাত্র নিহত




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাগাছিয়া এলাকায় টমটম উল্টে চাপা পড়ে জহিরুল ইসলাম নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিন ছাত্র। বুধবার বেলা ১১টার দিকে গলাচিপা-বাউফল সড়কের কলেজসংলগ্ন কলাগাছিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এক ছাত্রকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত জহিরুল উপজেলার কলাগাছিয়া এসএম সেকান্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজের একাদশ মানবিক শাখার ছাত্র ছিল। সে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের মো. রফিক দস্তুরের ছেলে।নিহতের সহপাঠীরা জানায়, জহিরুলসহ কয়েকজন ছাত্র টমটমে কলেজ যাচ্ছিল। কলেজসংলগ্ন স্থানে পৌঁছালে টমটমের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।

এতে জহির ছিটকে টমটমের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই জহিরের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD