পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:56:03 pm, Friday, 31 July 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

দুমকী প্রতিনিধি॥ পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত করেছেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার লেবুখালী ফেরিঘাটস্থ পায়রা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেনসহ পুলিশ এবং মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

পরে পটুয়াখালী পুলিশ লাইনসে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিআইজি। একই সময়ে পটুয়াখালীর সকল থানা,পুলিশ ক্যাম্প, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রগুলোতে বৃক্ষরোপণ করা হয়েছে।

পোনা অবমুক্তকালে ডিআইজি বলেন, পূর্বের তুলনায় দেশের মৎস্য খাতে ব্যাপক সফলতা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছেন তা যথাযথ এবং ফলপ্রসূ ছিল এটাই তার প্রমাণ।

দেশে মাছের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। তাই আসুন যে যার মতো করে মাছ চাষ করি এবং সাধ্যানুযায়ী মাছের পোনা অবমুক্ত করি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

প্রকাশের সময় : 04:56:03 pm, Friday, 31 July 2020