পটুয়াখালীতে জমিজমার বিরোধে একজনকে পিটিয়ে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে জমিজমার বিরোধে একজনকে পিটিয়ে হত্যা

পটুয়াখালীতে জমিজমার বিরোধে একজনকে পিটিয়ে হত্যা

ভান্ডারিয়ায় জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে পিটিয়ে হত্যা




গলাচিপা প্রতিনিধি॥ ভাই বোনের জমিজমার বিরোধকে কেন্দ্র করে চাচাকে রুহুর আমিন মীরকে (ধলাই) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ব্রিজবাজার এরাকায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে বলে গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান। এলাকাবাসী ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড়ডাকুয়া গ্রামের চান্দু মীরের ছেলে জসিম মীর ও মেয়ে হেলেনা বেগমের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

 

এ বিরোধ মিমাংসার জন্য শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত শালিস বৈঠক বসে। কাগজ পত্র দেখার পর শালিস বৈঠক পরবর্তী তারিখের জন্য বিরতি দেয়। এর কিছুক্ষণ পরেই ডাকুয়া ব্রিজবাজারে জসিম মীরের ছেলে মিরাজ (২৮), জসিম মীরার নেতৃত্বে ডাকুয়া ব্রিজবাজারে জসিমের চাচাতো ভাই রুহুল আমিন মীর ওরফে ধলাই মীরকে তার (রুহুলের চায়ের দোকান) দোকানের সামনে এলোপাথারি পিটিয়ে রক্তাক্ত যখম করে।

 

এ সময় এ ঘটনার পুরো নেতৃত্ব দেয় মিরাজ ও তার বাবা। রুহুলের ডাকচিৎকারে লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় লেবুখালী ফেরিঘাটে রুহুলের মৃত্যু হয়।

 

 

এ বিষয় জসিম মীর ও বোন হেলেনা বেগমের বিরোধের নিষ্পত্তির জন্য শালিস বৈঠকের প্রধান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ধলা বলেন, শালিস বৈঠকের এক পর্যায়ে সবাই নাস্তা করার জন্য ব্রিজবাজারে রুহুলের দোকানে বসি।

 

এ সময় জসিম মীরের ছেলেসহ অনেক লোকজন এসে রুহুলের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আমি বাধা দিলেও কেউ শুনেনি।

 

 

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার বলেন, রুহুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনালে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD